হাসি’ সংগঠনের প্রতিষ্টাতা মোছলেহ উদ্দিন মুন্না কে সৌদি আরব আল- খারিজ প্রবাসী বাংলাদেশীদের পক্ষ হতে সেবা মুলক কাজে অগ্র ভুমিকা রাখার জন্য ক্রেস্ট প্রদান করা হয়। ইসলামিক সেন্টারের শাইখ মামুনুর রশিদের সভাপতিত্বে ও জুলফিকার আলীর সঞ্চালনায় বাংলাদেশী প্রবাসী কমিউনিটির সাথে মানব সেবা মুলক সংগঠন হাসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন ডা,আজিজুর রহমান,মোহাম্মদ নুর আলম,সাঈদ আলম,মুন্সী হারুন,ফজল কাদের,আব্দুল হামিদ,মুনির হোসেন,ফারুক হোসেন,হারুনুর রশিদ,মোহাম্মদ সেলিম,আসলাম মোরশেদ,হাবিবুর রহমান,ওলিউল্যাহ হাওলাদার,আযাদ বাশির,সিহাব আতিক,আলমগির হোসেন সহ আরো অনেকে। বক্তারা সকলে হাসির প্রশংসা করে বলেন হাসি এখন শুধু সারা চট্টগ্রাম নয় হাসি সারা বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাতে এক সাথে কাজ করবে। শাইখ মামুনুর রশিদ বলেন, মোছলেহ উদ্দিন মুন্না হাসি প্রতিষ্ঠা করে আমাদের কে যে পথ দেখিয়ে দিয়েছেন আমরা সকলে এই সেবা মুলক কাজে নিজেদের জড়িয়ে রাখলেই দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তির আশা করতে পারি।।।। অনুষ্ঠান শেষে সকল প্রবাসী বাংলাদেশির পক্ষ হতে সেবা মুলক কাজের জন্য সম্মানা স্বারক ক্রেস্ট প্রদান করেন। মোছলেহ উদ্দিন মুন্না বলেন, আমার এবং হাসি সংগঠনের প্রতি আপনাদের এত এত ভালোবাসা হাসি কে নিয়ে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য সকলে এক মত হওয়াই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই।যে সম্মান আজ আপনারা আমাকে দেখিয়েছেন তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব।
সর্বশেষ সংবাদ
- জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার
- ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- Gamification trends at bedste casino uden om rofus
- Gamification trends at bedste casino uden om rofus
- ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস
- কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু
- সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
- বাঁশখালীতে বন্যাদুর্গতদের বাড়ি বাড়ি চট্টগ্রাম জেলা প্রশাসক: দ্রুত টেকসই ঘর নির্মাণের বলিষ্ঠ অঙ্গীকার
- ‘পানি থেকে আলো’ চীন-বাংলাদেশ সবুজ সহযোগিতার নতুন অধ্যায়
- ভাড়া ঘরে মিললো ইয়াবা, পিস্তল ও গুলি, যুবক গ্রেপ্তার



