আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, আওলাদে রাসূল, পীর–এ–বাঙাল হুজুর কেবলা আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মাজিআ) এর অনুমোদনের পর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মনোনয়ন প্রক্রিয়া শেষে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার নতুন চেয়ারম্যান হলেন মোহাম্মদ মনজুর আলম। তিনি আনজুমান–এ রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, গাউসিয়া কমিটি বাংলাদেশের আহ্বায়ক এবং বন্দরস্থ মাদরাসা–এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে আনজুমান–জামেয়া–গাউসিয়া কমিটি আরও উন্নতি সাধন করবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ