অনুপম কথাচিত্র প্রযোজিত, সুজন বড়ুয়া পরিচালিত বাংলা ছায়াছবি ‘বান্ধব’ আগামী ২০ মার্চ শুক্রবার সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে আপনার প্রিয় সিনেমা হলে। আপনার আমার আদরের সন্তান জন্মের পর ডাস্টবিনে কেনো? কি তার অপরাধ? মৃত্যুর পরও কোনো ধর্মের মানুষ তার লাশ গ্রহণ করেনি কেনো? কি ঘটেছিলো এই শিশুটির জীবনে? জন্ম পরিচয়হীন, ধর্ম পরিচয়হীন একটি শিশুর জীবন কাহিনী নিয়ে ‘বান্ধব’ ছবিটি নির্মিত হয়েছে। প্রযোজক অনুপ কুমার বড়ুয়া, আবুল বাশার। কাহিনী সুজন বড়ুয়া, সংলাপ ও চিত্রনাট্য ম ম র রুবেল, চিত্রগ্রহণ এর আর খোকন, সম্পাদনা একরামূল হক, সুর ও সংগীত শেখ সাদি খান, এম এ রহমান, গীতিকার মুন্সি ওয়াদুদ, সুদিপ কুমার দীপ। ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেছেন- চট্টগ্রামের ছেলে হাবিব খান। ছবিটি মুক্তি উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি রবিবার হোটেল ড্রীমল্যান্ড এর রুপটপ রেস্টুরেন্টে মোড়ক উন্মোচন করা হয়। মিজানুর রহমান চৌধুরী বাবু’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- বান্ধব ছবির নায়ক হাবিব খান, শাহেদুল ইসলাম চৌধুরী, আমিনুল এহসান রুবাইয়াত, আবছার উদ্দিন অলি, ইমরুল কায়েস, সাজ্জাদ হোসেন ভূঁইয়া, এস বি খান, জীবন চৌধুরী, ঝুলন বড়ুয়া, জনি খান, তসলিম হাসান হৃদয়, পুতুল চৌধুরী, মাহমুদ হায়দার জীবন।
সর্বশেষ সংবাদ
- সিএমপির ৩ থানার ওসি রদবদল
- নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক
- বান্দরবানের থানচিতে পর্যটকবাহী ল্যান্ডক্রুজার খাদে পড়ে নিহত ২, আহত ৫
- আস্থাহীনতার রাজনীতি, কী ভাবছে জনগন ?
- চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
- জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী
- ইলিশের চড়া দামে হতাশ ক্রেতারা, সাধ থাকলেও সাধ্য নেই
- পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি
- নির্মাণসামগ্রীর দাম চড়া, টানাপোড়েনে স্থবির দেশের মেগা উন্নয়ন কাজ
- পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিস ঘিরে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ



