আল-হেলাল,সুনামগঞ্জ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকায় পানি বন্দী লোকজনের মাঝে ত্রাণ সামগ্রী ও প্রাথমিক চিকিৎসার ঔধষ বিতরণ করেছেন কেন্দ্রীয় কৃষক লীগ নেত্রী ও সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার। আজ বুধবার ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া, দেওলা, মইশাখালী, সরিষাকান্দা, ইসলামপুর, সুখাইড়, মিলনপুর, দৌলতপুর গ্রামের ২৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রীসহ স্যালাইন, এন্টাসিড, প্যারাসিটামল, অমিপ্রাজল জাতীয় প্রাথমিক চিকিৎসার ঔষধ বিতরন করেন তিনি। এ সময় এমপি শামীমা শাহরিয়ারের সাথে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল হাসান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, মোকারম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের পাশা হিমু, ধর্মপাশা সদর ইউনিয়ন চেয়ারম্যান সেলিম আহমেদ, উপজেলা কৃষক লীগের আহবায়ক অ্যাডভোকেট আব্দুল আজিজ চৌধুরী, যুগ্ম আহবায়ক সুলতান আহমদ তালুকদার, জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল আলম, ফেনারবাঁক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুব্রত পুরকায়স্থ, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ হোসেন, জুয়েল চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক, জামালগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক হুমায়ুন কবির, ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক আল আমিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সানি, সাংগঠনিক সম্পাদক শাকিল খান ও ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন শুভ্র প্রমুখ।
সর্বশেষ সংবাদ
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা
- চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা
- ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশির মৃত্যু
- ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৩
- The Science Behind Spinanga’s Unique Taste
- চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ



