চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে আমেরিকা প্রবাসী, বিশিষ্ট শিক্ষানুরাগী, শিল্পদ্যোক্তা, সাবেক ছাত্রনেতা আব্দুল ওয়াহেদ মাহফুজ ও নাজমুন মাহফুজের আমেরিকা গমন উপলক্ষে এক বিদায় সংবর্ধনা পরিষদের সাধারণ সম্পাদক আসিফ ইকবালে সভাপতিত্বে গত ৫ মার্চ সন্ধ্যা ৭টায় নগরীর জামালখানস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী, বিশিষ্ট শিক্ষানুরাগী, শিল্পদ্যোক্তা আব্দুল ওয়াহেদ মাহফুজ ও নাজমুন মাহফুজ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ.কে.এম নাজিম উদ্দিন, অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, মোর্শেদ আলম চৌধুরী, আদিল কবির, চিনময় দাশ গুপ্ত, সিদ্দিক আল মামুন, রাকিব চৌধুরী, সামির চৌধুরী, সাইফুল আরাফাত বাপ্পা, মুহাম্মদ ইমতিয়াজ প্রমুখ। সভায় সংবর্ধিত অতিথি বলেন, আমেরিকায় দীর্ঘ ৩৯ বৎসর বসবাস করলেও প্রিয় মাতৃভূমির টানে সব সময় দেশের কাছে ছুটে আসতে ইচ্ছে করে। হয়তবা সবসময় ইচ্ছা থাকাসত্বেও আসা সম্ভব হয়না। তার পরেও নিজ দেশের প্রতিটি বিষয়ে সবসময় খোঁজ খবর রাখার চেষ্টা করি। বিশেষ করে আমার নিজ গ্রাম চট্টগ্রামের চন্দনাইশের মানুষের খবরা-খবর নেওয়া সহ এলাকার উন্নয়নে সাধ্য অনুযায়ী সহযোগিতা করে আসছি। তিনি বলেন, নিজ মাতৃভূমির টানে এবং এলাকার উন্নয়নে আবারও ফিরে আসব। নেতৃবৃন্দরা তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন এবং চট্টগ্রামের উন্নয়নে আরো ভূমিকা রাখার আহবান জানান।
সর্বশেষ সংবাদ
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা



