চট্টগ্রাম: চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতি এবং সাপ্তাহিক পূর্ব বাংলা-এর সম্পাদক এম. আলী হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনিবন্ধিত কতিপয় অনলাইন পোর্টালে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির অপব্যবহার করে মানহানিকর ও কুরুচিপূর্ণ অপপ্রচার চালানোর ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম এডিটরস ক্লাব।
গত বুধবার সন্ধ্যা ৭টায় দৈনিক পিপলস ভিউ কার্যালয়ে অনুষ্ঠিত ক্লাবের এক বিশেষ জরুরি সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় অপপ্রচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বাংলাদেশ প্রেস কাউন্সিলে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বলা হয়, এম. আলী হোসেন গত প্রায় তিন দশক ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
সভায় আরও বলা হয়, সম্প্রতি একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে ভুয়া ফেসবুক আইডি, পেজ, পাবলিক গ্রুপ এবং নামসর্বস্ব অনলাইন পোর্টালের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি ও বিকৃত পোস্টার এবং বিভিন্ন বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার করে এম. আলী হোসেনের ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। একইসঙ্গে এর মাধ্যমে তাঁর সম্পাদিত পত্রিকার প্রাতিষ্ঠানিক সুনাম ক্ষুণ্ণ করারও চেষ্টা করা হচ্ছে।
চট্টগ্রাম এডিটরস ক্লাবের সদস্যরা এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করতেই এ ধরনের পরিকল্পিত অপতৎপরতা চালানো হচ্ছে। তারা প্রযুক্তির সহায়তায় অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দেশের প্রচলিত আইন ও প্রযোজ্য সাইবার আইন অনুযাসাপ্তাহিক আজকের সত্য সংবাদ, সম্পাদক হাজী মোহাম্মদ হারুন অর রশিদয়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
একইসঙ্গে সাংবাদিক সমাজ ও সর্বসাধারণের প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিত্তিহীন তথ্য, বিকৃত ছবি, AI-নির্মিত কনটেন্ট ও গুজবে বিভ্রান্ত না হয়ে তথ্যের সত্যতা যাচাই করার আহ্বান জানানো হয়।
সভায় চট্টগ্রাম এডিটরস ক্লাবের উপদেষ্টা ওসমানগনি মনসুর ও ক্লাবের সদস্য সম্পাদক ও প্রকাশকরা উপস্থিত ছিলেন।
তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করে যৌথ বিবৃতি দেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ উদ্দিন, দৈনিক চট্টগ্রাম খবর প্রকাশক ও সম্পাদক শেখ মোঃ আরিফ ,দৈনিক দেশ জনতা বাণী প্রকাশক ও সম্পাদক মোঃ জিয়াউল হক জিয়া, সাপ্তাহিক ইজতিহাদ সম্পাদক মোঃ জসীম উদ্দিন চৌধুরী, দৈনিক সকালের চট্টগ্রাম সম্পাদক মাহতাব উদ্দিন চৌধুরী, দৈনিক বায়েজিদ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, দৈনিক শাহ আমানত সম্পাদক হুমায়ুন কবির, সাপ্তাহিক চাটগাঁর সম্পাদক সংবাদ নুরুল আবছার চৌধুরী্, দৈনিক চট্টগ্রাম পোস্ট সম্পাদক মোঃ আইযুব, সাপ্তাহিক পূর্ব ধারা সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহিউদ্দিন, ডেইলি কমার্শিয়াল টাইমস সম্পাদক সুজিত কুমার দাশ, , দৈনিক নিউজ চাটগাঁ সম্পাদক হারাধান চৌধুরী, ইস্টার্ন ট্রেড সম্পাদক শেখ নজরুল ইসলাম মাহমুদ, দি ক্রাইম সম্পাদক আশিষ চন্দ্র নন্দী, মাসিক আন্দরকিল্লা সম্পাদক নুরুল আবচার, দৈনিক চট্টগ্রাম পাতা সম্পাদক এম ,এ কাইয়ুম সাপ্তাহিক এজাহার সম্পাদক শফিউল আলম, দ্যা পিস সম্পাদক মো: মহিউদ্দিন, পার্বত্য বাণী সম্পাদক মুজাহেদুল ইসলাম বাতেন, দ্যা টেকরে সম্পাদক মোঃ ইমরান ও শিক্ষা অন্বেনা সম্পাদক মোঃ মুসা খান ।
সর্বশেষ সংবাদ
- চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ
- ৩১ অবৈধ অ্যাপে লেনদেন না করবেন না
- Pinco 2026: Ən Populyar Slot Oyunları ilə Pul Qazanma Yolları
- একাদশ শ্রেণিতে ভর্তিতে কলেজভেদে ফি সর্বোচ্চ ৮৫০০, সর্বনিম্ন ১৫০০ টাকা
- বান্দরবানে মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ
- কুমিল্লায় ইয়াবাসহ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক গ্রেপ্তার
- বঙ্গভবনে সপরিবারে নতুন রাষ্ট্রপতি
- সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪
- আনোয়ারায় চাঁদা না পেয়ে বিক্রিত জমি পুনরায় হাতিয়ে নেওয়ার অপচেষ্টা জনমনে ক্ষোভ
