বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিতরণ বিভাগ পটিয়া ও আওতাধীন দোহাজারী/সাতকানিয়া বিদ্যুৎ সরবরাহের সুপ্রতিষ্ঠিত পিবিবি’র লাইন ও এলাকাসমূহ পল্লী বিদ্যুতে হস্তান্তরের নির্দেশের প্রতিবাদে এবং প্রজ্ঞাপন বাতিলের দাবীতে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ(সিবিএ) বিতরণ বিভাগ পটিয়ার নেতৃবৃন্দ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম জোনের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেনকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার দুপুরে নগরীর আগ্রাবাদস্থ বিদ্যুৎ ভবনে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ (সিবিএ) চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি আবু জাফর সরকার, সাধারণ সম্পাদক আলহাজ্ব আকতার উদ্দীন আহমদ, উপদেষ্টা আবদুস সালাম মজুমদার, কার্যকরী সভাপতি জামাল উদ্দীন আহমদ, সহ-সভাপতি মো. আমিন, সহ-সম্পাদক কাইয়ুম খান, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার শাখার উপদেষ্টা প্রকাশ রঞ্জন দাশ, সভাপতি লিটন বিশ্বাস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি শ্যামল চৌধুরী, সহ-সভাপতি মো. শাহজাহান, সহ-সভাপতি মো. ইসমাঈল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইসমাঈল, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, পটিয়া শাখা কমিটির সভাপতি রনজিত কান্তী দেব, সাধারণ সম্পাদক কামরুল হাসান বাবু, সহ-সভাপতি আসহাব মিয়া, মো. শাহজাহান, আবদুল মান্নান, যুগ্ম সম্পাদক মো. ইব্রাহিম, মো. রাজিব প্রমুখ।
স্মারকলিপি গ্রহণকালে চট্টগ্রাম জোনের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন বলেন, পিডিবি’র লাইন পিডিবির এরিয়াতেই আছে। পিডিবির কোন লাইন পল্লী বিদ্যুতের এলাকায় নেই। তিনি বলেন, পটিয়া, দোহাজারী সাতকানিয়ার বিদ্যুৎ লাইন সমূহ পল্লী বিদ্যুতে যাতে হস্তান্তর না হয় সেজন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন।
সর্বশেষ সংবাদ
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি
- ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৭) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমীপে
- শিক্ষকরা সরকারের বেতনভুক্ত, তাই তাদের অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই-প্রেস কাউন্সিল চেয়ারম্যান
- মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন
- ভিজিটিং কার্ডে পদবি ব্যবহার নিয়ে বিতর্ক, রাজনৈতিক ত্যাগের স্বীকৃতি দাবি শাহিনের



