শহরে হাত বাড়ালেই চিকিৎসক ও চিকিৎসা সেবা পাওয়া যায়। কিন্তু যেখানে পাওয়া যায়না, সে সব প্রত্যন্ত অঞ্চলের ডায়াবেটিক রোগীদের কি হবে। তাদের কথা ভেবেই উদ্বোধন হলো টেলিমেডিসিন কার্যক্রম। এটি এক প্রকার ডিজিটাল সেবাও বলা যায়। কারণ, এর মাধ্যমে রোগীরা ঘরে বসেই বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন। আর খরচও অল্প। গতকাল দুপুরে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে এ টেলিমেডিসিন কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান। উদ্বোধন কালে ডা. এ কে আজাদ বলেন, ইব্রাহিম হেলথ লাইন নামের এ সেবাটি একটি মোবাইল টেলিমেডিসিন স্বাস্থ্য-সেবা পদ্ধতি। বলা যায় চিকিৎসা সেবার ডিজিটাল পদ্ধতি। এ পদ্ধতির মাধ্যমে মোবাইল ফোনে রোগীরা চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা ও পরামর্শ পাবেন। ঘরে বসেই। এর জন্য রোগীকে অবশ্য বাৎসরিক একটি নির্দিষ্ট ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। উদ্বোধনকালে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. জাহাঙ্গীর চৌধুরীসহ সমিতির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে যোগাযোগ করে এই টেলিমেডিসিন সেবা গ্রহণের জন্য আগ্রহীরা রেজিস্ট্রেশন করতে পারবেন বলে অনুষ্ঠানে জানানো হয়।
সর্বশেষ সংবাদ
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি
- ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৭) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমীপে
- শিক্ষকরা সরকারের বেতনভুক্ত, তাই তাদের অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই-প্রেস কাউন্সিল চেয়ারম্যান
- মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন
- ভিজিটিং কার্ডে পদবি ব্যবহার নিয়ে বিতর্ক, রাজনৈতিক ত্যাগের স্বীকৃতি দাবি শাহিনের



