সেন্ট মার্টিন সংলগ্ন বাংলাদেশ-মায়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমা (আইএমবিএল) এলাকায় বাংলাদেশের সমুদ্র সীমানার অভ্যন্তরে আজ ৮ অক্টোবর ২০২৬ সকাল ৬ টায় কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন এই এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত প্রদান করলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ৩ টি বস্তা পানিতে ফেলে মায়ানমার সমুদ্র সীমায় পালিয়ে যায়। পরবর্তীতে, আভিযানিক দল কর্তৃক বস্তাগুলো তল্লাশি করে প্রায় ৪২ কোটি টাকা মূল্যের ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা ও প্রায় ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
বৃহস্পতিবার ৮ অক্টোবর ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
জব্দকৃত মাদকের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



