পটিয়ায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী পটিয়াবাসীর যাতায়াতের সুবিধার্থে তিন দিনের ফ্রি বিআরটিসি বাস সার্ভিস প্রদান করেছেন এবং তার গ্রামের বাড়ী শোভনদন্ডী ইউনিয়নের পটিয়া হাউজে তিনদিন ব্যাপী মেজবানের আয়োজন করেছেন। এতে পটিয়ার সাধারণ মানুষ রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, পেশাজীবি, সাংবাদিক সহ নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ যেন পটিয়ার সর্বসাধারনের এক মিলন মেলায় পরিণত হয়।
এতে সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেন, পটিয়া একটি ঐতিহ্যবাহী জনপদ এ জনপদের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার নানা প্রকল্প বাস্তবায়ন করে চলেছেন আমি এ সরকারের আমলে পটিয়ায় এক হাজার কোটি টাকার অধিক উন্নয়ন কাজ করেছি, আমি দলমত নির্বিশেষে পটিয়াবাসীর যে কোন দূর্যোগে পাশে ছিলাম ও সব সময় কাজ করে যাবো, ভালবাসার প্রতিদান দিবো কাজের মাধ্যমে, আমি পটিয়ার উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
সর্বশেষ সংবাদ
- এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা সরকারের
- বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ,ভরিতে কত?
- স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা আলভীর জামিন
- শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
- আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি
- জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার
- ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- Gamification trends at bedste casino uden om rofus
- Gamification trends at bedste casino uden om rofus
- ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস



