গোপালগঞ্জে পৃথক তিনটি স্থান থেকে দুই কৃষকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সকালে মুকসুদপুর উপজেলার ভট্টাচার্যের কান্দি গ্রামের একটি খাল, দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর গ্রাম ও কাশিয়ানী উপজেলার শাফলীডাঙ্গা গ্রাম থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার আওরঙ্গজেব জানান, গতকাল শনিবার বাড়ির কাছের জমিতে পাট কাটতে যান মিটু খলিফা। পাট কাটা শেষে খাল সাঁতরে বাড়িতে আসার সময় নিখোঁজ হন তিনি। এ সময় পরিবারের লোকজন খোঁজ করেও সন্ধান না পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। সবটুকু জানতে ক্লিক করুন



