টানা ভারী বর্ষণ, পাহাড়ধস এবং আকস্মিক বন্যার ঝুঁকি অব্যাহত থাকায় বান্দরবান জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার মেয়াদ আরও বাড়িয়েছে জেলা প্রশাসন। জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জারি করা নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য বন্ধ থাকবে। শুক্রবার (১০ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত তৃতীয় জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কয়েক দিনের টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন সড়কে ভাঙন, পাহাড়ধসের আশঙ্কা এবং যোগাযোগ ব্যবস্থার অবনতি ঘটেছে। অনেক এলাকায় পাহাড়ি ঢলের কারণে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্তের মেয়াদ বাড়ানো হয়েছে। এর আগে গত ৮ জুলাই জারি করা জরুরি নির্দেশনার ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বান্দরবানের সব পর্যটন স্পট, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, অ্যাডভেঞ্চার রুট, দুর্গম এলাকা এবং পাহাড়ধসপ্রবণ স্থানে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে সব ট্যুর অপারেটর, ট্রাভেল গ্রুপ ও গাইডদের এসব এলাকায় পর্যটন কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকতে বলা হয়েছে।সবটুকু জানতে ক্লিক করুন

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ