“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় শহরতলি বোয়ালখালীতে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল জাতীয় পল্লী উন্নয়ন দিবস’২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান ফারুক’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ এরশাদ উল্লাহ। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহির উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোহাম্মদ ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নান, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, ইউসিসিএ’র চেয়ারম্যান মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী, সদস্য মোহাম্মদ হাসান চৌধুরী ও নিয়তি দেবী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহানুর ইসলাম, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাঈম হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌফিকুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়া ও অনলাইন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।
সভায় বক্তারা বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের জীবনমান উন্নয়নের মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালনের মূল লক্ষ্য। অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, গ্রামীণ অর্থনীতির অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, বোয়ালখালীকে সমৃদ্ধ করতে সরকারের কার্যক্রমগুলো সঠিকভাবে পরিচালনার জন্য সবাইকে আন্তরিক হতে হবে। সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং গ্রামীণ উদ্যোক্তা ও উপকারভোগীদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। আলোচনা অনুষ্ঠানের পর দিবসটিকে স্বগত জানিয়ে র্যালির আয়োজন করা হয়। বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূর্ণরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।



