সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জের বন্যা কবলিত এলাকায় দুস্থ লোকদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও দুর্যোগাক্রান্ত নারী পুরুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরন করেছে কনফিডেন্স ব্যাটারী লিমিটেড। বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বেড়াজালী গ্রাম,বিশ^ম্ভরপুর উপজেলা সদরের আদর্শ উচ্চ বিদ্যালয় ও দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স কার্যালয়ে ঔষধপত্রসহ চিকিৎসেবা প্রদান ও ত্রাণসামগ্রী প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন গ্যাসটন ব্যাটারী লিমিটেড এর আঞ্চলিক কর্মকর্তা মোঃ কামাল আব্দুছ সাদ,মেসার্স এস.এ এন্টারপ্রাইজের ডিলার মোঃ সুলায়মান আকন্দ,সিলেট বাইক হাউজের ডিলার মোঃ আব্দুর রাজ্জাক,রুমি ব্যাটারী লিমিটেড এর ডিলার রিংকু রায়,বিএম এন্টারপ্রাইজের ডিলার বিপ্লব রায়,এস.এম ট্রেডার্সের ডিলার মোঃ সালাহ উদ্দিন ও সাংবাদিক আল-হেলাল উপস্থিত ছিলেন। রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকার পিজি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ কাসপিয়া আহমদ কেয়া। ত্রাণ বিতরন শেষে দুর্যোগের উপর সঙ্গীত পরিবেশন করেন বাউল মুর্শেদ আলম,বাউল আল-হেলাল,বাউল অর্চনা রানী দাস,শিল্পী ফারজানা আক্তার আশাসহ স্থানীয় শিল্পীরা।
সর্বশেষ সংবাদ
- রাজধানীর মাদারটেক থেকে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার
- জুলাই-যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে : মেয়র ডা. শাহাদাত হোসেন
- কুয়াকাটা উপকূলে মাছ ধরার ট্রলারে জলদস্যুদের হানা, আহত ১২
- জাপানে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- মান নিয়ে আপত্তি, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ
- Полный обзор 1win казино Mobile App: особенности и функциональность
- এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা সরকারের
- বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ,ভরিতে কত?
- স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা আলভীর জামিন



