বোয়ালখালী সংবাদদাতা
ইতিহাসের কালরাত্রি আজ। এই গণহত্যা দিবসকে স্মরণ করতে আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন বোয়ালখালী। সভায় ১৯৭১ সালের ভয়াবহ “অপারেশন চার্জলাইট’র” নির্মমতাকে স্মরণ করা হয়। আর গভীর শ্রদ্ধায় জাতির সূর্য সন্তান বীর শহীদদের প্রতি জানানো হয় শ্রদ্ধা। আজ (২৫ মার্চ) বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন (স্বাধীনতা)’য় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। সভায় ১৯৭১ সালের এই দিনের স্মৃতিচারণ করেন, মুক্তিযোদ্ধা মহসিন খান তরুন, আবদুল লতিফ, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ রুমন তালুকদার, কৃষি কর্মকর্তা শাহ্ নেওয়াজ ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনুর রশীদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুর রহমান, মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি, বোয়ালখালী প্রেস ক্লাব’র সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি অধীর বড়ুয়া, গোমদন্ডি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আহম্মদ, শিক্ষার্থী রিমেল বড়ুয়াসহ উপজেলা প্রশাসন ও বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ আলোচনা সভায় বক্তারা বলেন, ২৫ মার্চের কালরাত্রি বাঙালি জাতির ইতিহাসে এক বিভীষিকাময় অধ্যায়। এদিন পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়, যা ইতিহাসে অপারেশন চার্জলাইট নামে পরিচিত। বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকলকে এগিয়ে আসতে হবে। সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হওয়ার পর উপজেলার পশ্চিম শাকপুরা বধ্যভূমিতে প্রদীপ প্রজ্বলনসহ ১৯৭১ সালের ২৫ মার্চ পশ্চিম পাকিস্তানী বাহিনীর তান্ডবে হতাহত এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনার্থে নানা কর্মসূচি পালন করা হয়।



