চলতি জানুয়ারি মাসে চার থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত এক মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়/নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
এ সময়ে ২-৩টি মৃদু (৮-১০) ডিগ্রি সেলসিয়াস থেকে মাঝারি (৬-৮) ডিগ্রি সেলসিয়াস এবং ১-২টি মাঝারি (৬-৮) ডিগ্রি সেলসিয়াস থেকে তীব্র (৪-৬) ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।



