ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
৩রা জানুয়ারী শনিবার ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো আজমল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মনোনয়ন যাচাই-বাচাই শেষে রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
সূত্র জানায়, ঢাকা-৯ আসনের মোট ভোটারের মধ্যে ৪ হাজার ৩০০ জনের স্বাক্ষর দরকার। বরং কিছু বেশি ভোটারের স্বাক্ষর ছিল। তবে যাচাইয়ে দেখা যায়, প্রস্তাবক ও সমর্থকদের মধ্যে দেওয়া ১০ জন ভোটারের মধ্যে আটজন ঢাকা-৯ আসনের ভোটার। বাকি দুজন ওই আসনের ভোটার নয়। নির্বাচন বিধি অনুযায়ী এজন্য তাসনিম জারার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।
তবে তাসনিম জারা আপিলের সুযোগ পাবেন বলে জানা গেছে।



