দক্ষিণ পতেঙ্গার নাজিরপাড়ায় ইয়াবা কারবারীদের রাজত্ব চলছে। মোঃ জালাল উদ্দিন ও মহিউদ্দিন দক্ষিণ পতেঙ্গা ৪১ নং ওয়ার্ডের বাসিন্দা । তারা প্রতিদিন খুচরা ও পাইকারী ইয়াবা বিক্রি করে এলাকায় মাদকের আখড়া বানিয়ে ফেলছে।
পতেঙ্গা মডেল থানায় ও আদালতে তাদের বিরুদ্ধে মামলাও আছে । ইতিপূর্বে তারা মাদক মামলায় জেলবাস করেছে বলে স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে। জালাল সবখানে নিজেকে রাজ মিস্ত্রি পরিচয় দেয়। 
ইয়াবা সম্রাট মোঃ মহিউদ্দিন দাপটের সাথে সবসময় বলে থাকে, আওয়ামী লীগ সরকার আমলে ১৭ বছর দাপটের সাথে মাদক ব্যবসা করেছি । কোন প্রশাসন, মিডিয়া এবং অন্য কেউ তার দিকে ফিরেও থাকানোর সাহস করেনি।
নাজির পাড়া ( চিটাগাং আইডিয়াল স্কুল) এর পাশেই ইয়াবা কারবারী মহিউদ্দিনের ঘর। তার বিরুদ্ধেও পতেঙ্গা থানায় ২টি মাদক মামলা আছে।
মহিউদ্দিন ২য় মামলা থেকে গত বছর প্রথম রোজার দিন জামিন নিয়ে বের হয় । তার বাড়ির পাশে একটি থাই গ্লাস এর দোকান রয়েছে । সেই দোকানের সাইন বোর্ড ব্যবহার করে সে ইয়াবা বিক্রি করতো।
বর্তমানে গত দুই মাস হল দোকানটি পরিবর্তন করে। কাটগড় মহিলা কলেজের সামনে মেইন রাস্তার ডিপুর পাশে সিটি ব্যাংকের বুধের সিরিয়ালে নতুন দোকান নিয়েছে। সেই দোকানেরও সাইন বোর্ড ব্যবহার করে পাইকারি ইয়াবা বিক্রি করে যাচ্ছে। সে নিজেই মোটর সাইকেলে করে বিভিন্ন যায়গায় পাইকারি ইয়াবা সাপ্লাই দিয়ে আসে।



