লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু। কমিটির নির্বাচনে মোরগ প্রতীকে ২৬৬ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন বলে গতকাল শুক্রবার দুপুরে জানিয়েছেন রামগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক মোজাম্মেল হক মজু।
বৃহস্পতিবার বিকালে ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানে ভোটাধিকার প্রয়োগ করেন ৪৫৩ জন ভোটার। আজিজুর রহমান বাচ্চু এর আগে ইছাপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন। খবর বিডিনিউজের
উপজেলা বিএনপির আহব্বায়ক মোজাম্মেল আরও বলেন, ইছাপুর ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনে ছাতা প্রতীকে ২৫৫ ভোট পেয়ে মো. অলি উল্যা সভাপতি পদে, জাহাঙ্গীর আলম সম্রাট মাছ প্রতীকে ২৪১ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। অন্য অতিথিরা হলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহব্বায়ক হাসিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন, ঢাকা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এল রহমান।
এ বিষয়ে আজিজুর রহমান বাচ্চু বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে আছি। দুর্দিনেও দলের কর্মীদের পাশে ছিলাম, তাই ভালোবেসে তারা আমাকে নির্বাচিত করেছেন।
সর্বশেষ সংবাদ
- জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার
- ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- Gamification trends at bedste casino uden om rofus
- Gamification trends at bedste casino uden om rofus
- ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস
- কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু
- সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
- বাঁশখালীতে বন্যাদুর্গতদের বাড়ি বাড়ি চট্টগ্রাম জেলা প্রশাসক: দ্রুত টেকসই ঘর নির্মাণের বলিষ্ঠ অঙ্গীকার
- ‘পানি থেকে আলো’ চীন-বাংলাদেশ সবুজ সহযোগিতার নতুন অধ্যায়
- ভাড়া ঘরে মিললো ইয়াবা, পিস্তল ও গুলি, যুবক গ্রেপ্তার



