রফিকুল ইসলাম(নান্দাইল) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে বৃহস্পতিবার (২৬ জুন)মুশুল্লী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের তারের ঘাট বাজার মাঠে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল ডঃ শামসুল ইসলাম সূর্য এ কথা বলেন।তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ একে অপরের পরিপূরক, বিএনপি ছাড়া বাংলাদেশর টেকসই উন্নয়ন ও শান্তি আসে না।
এই কর্মী সমাবেশে মুশুল্লী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক জামাল উদ্দীন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার,সাবেক পৌর মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল,বিএনপি নেতা বাবু পল্লব রায়,যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস,রাজগাতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রোকন উদ্দীন ভূঁইয়া, জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল হাই প্রমুখ।

এসময় কর্মী সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ