চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে বিজিএমইএ’র নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান ও প্রথম সহ-সভাপতি সেলিম রহমানের নেতৃত্বে নবনির্বাচিত অফিস বেয়ারারগণ ২০২৫-২০২৭ মেয়াদের জন্য বাণিজ্য সংগঠন  ১৬ জুন উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে দায়িত্ব গ্রহন করেছেন।
১৭ জুন মঙ্গলবার চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় চট্টগ্রাম অঞ্চলের পোশাক শিল্প মালিকদের নিয়ে অনুরূপ একটি অনুষ্ঠান আয়োজন করা হলো। অনুষ্ঠানে প্রথম অংশে সভাপতিত্ব করেন বিজিএমইএর সহায়ক কমিটির সদস্য এমডিএম মহিউদ্দিন চৌধুরী এবং দ্বিতীয় অংশে সভাপতিত্ব করেন বিজিএমইএর নবনির্বাচিত প্রথম সহ-সভাপতি সেলিম রহমান। সভায় বিজিএমইএর প্রাক্তন প্রথম সহ-সভাপতি খলিলুর রহমান, মোহাম্মদ আবদুস সালাম, এস এম আবু তৈয়ব, নাসির উদ্দিন চৌধুরী, নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী, প্রাক্তন সহ-সভাপতি এ এম চৌধুরী সেলিম, রাকিবুল আলম চৌধুরী বক্তব্য দেন।
এছাড়াও বক্তব্য দেন, বিজিএমইএ’র নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান ও প্রথম সহ-সভাপতি সেলিম রহমান। বক্তারা আগামীতে তৈরি পোশাক শিল্পের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নতুন পরিচালনা পর্ষদের অন্যান্য অফিস বেয়ারাররা হলেন-সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান (বাবলু), সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী এবং সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী। চট্টগ্রাম অঞ্চল থেকে পরিচালনা পর্ষদের পরিচালকগণ হলেন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তানভীর, সাকিফ আহমেদ সালাম, মো. সাইফ উল্যাহ, এনামুল আজিজ চৌধুরী, এস এম আবু তৈয়ব, রাকিবুল আলম চৌধুরী।
শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ