প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আল্লামা এস. এম. ফরিদ উদ্দীন বলেছেন- সংস্কৃতি হচ্ছে একটি দেশ ও জাতির উন্নয়ন- অগ্রগতির অনুঘটক। কোন দেশ ও জাতির সংস্কৃতিতে আঘাত হানলে সে দেশের ধ্বংস অনিবার্য হয়ে উঠে।
মানুষ এবং পশুর মধ্যে তফাৎ নির্ণিত হয় সংস্কৃতির জোরে। কিন্তু অপ্রিয় হলেও সত্য যে, আমাদের সংস্কৃতিতে অনুপ্রবেশ ঘটেছে নানামাত্রিক অপসংস্কৃতির। ফলে আমরা না বাঙালিয়ানা রক্ষা করতে পারছি, না পারছি ইতিহাস-ঐতিহ্যের সুরক্ষা দিতে। বর্তমানে অপসংস্কৃতি আমাদের সামাজিক জীবনকে গিলে খেয়েছে। পাশ্চাত্য সংস্কৃতির অবাঞ্ছিত আগ্রাসনের শিকার জাতির ভবিষ্যৎ কিশোর-যুবরা। বেহায়াপনা, বেলেল্লাপনা, নারী- পুরুষের অবাধ মেলামেশা, আপত্তিকর অঙ্গভঙ্গি, হিপ্পিগিরিসহ ইত্যাকার বিষয়াদিকে তারুণ্যের অহংকার হিসেবে প্রদর্শিত হচ্ছে। ফলে দৌড়ে পালিয়েছে সুস্থ সংস্কৃতি। তিনি আরো বলেন- এদেশে বাংলা ও ইংরেজি নববর্ষ অত্যন্ত ঘটা করে পালিত হয়। অথচ বাংলাদেশ বিশ্বের ২য় বৃহত্তম মুসলিম অধ্যুষিত রাষ্ট্র হওয়া সত্তে¡ও নিরবে- নিবৃত্তে চলে যায় মহিমান্বিত হিজরি নববর্ষ দিবসটি। নৈতিক চরিত্র বিধ্বংসী সংস্কৃতির চর্চা দেশ ও জাতির জন্য বিপর্যয় ডেকে আনবে বলে উল্লেখ করে তিনি আরও বলেন- ইসলামের শ্বাশত আদর্শের চর্চা ও অনুশীলনই একমাত্র তরুন-যুবসমাজকে এহেন অশুভ পরিণতি থেকে সুরক্ষা দিতে পারে। আর এক্ষেত্রে হিজরী বর্ষবরণ উৎসব একটি কার্যকর মহৌষধ হিসেবে ভূমিকা রাখবে।

হিজরী নববর্ষ উদযাপন মঞ্চ এর উদ্যোগে ১৫ জুন সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রাম হিজরী নববর্ষ মঞ্চের কার্যালয়ে এক প্রস্তুতি সভা হিজরী নববর্ষ উদযাপন মঞ্চের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মদ আবু ছালেহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ এস.এম. ফরিদ উদ্দীন। মাওলানা মুহাম্মদ আলী আজগর খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ রফিকুল ইসলাম নিজামী, অধ্যাপক জয়নাল আবেদীন জিহাদী, আবদুল মালেক, এস.এম আবু ছাদেক ছিটু, আহমদ রেজা, অধ্যাপক মুহাম্মদ ইরফান উদ্দীন ইঞ্জিনিয়ার রাসেল, মুহাম্মদ শহিদুল ইসলাম, মুহাম্মদ ফোরকান, হাসান ইমাম, মুহাম্মদ তারেক, মোহাম্মদ আরাফাত প্রমুখ
সভায় এডভোকেট মীর ফেরদৌস আলম সেলিমকে উপদেষ্টা কমিটির আহŸায়ক ও এস.এম. আবু ছাদেক ছিটুকে সচিব করে ৯ সদস্য বিশিষ্ট এবং মাওলানা আলী আজগর খানকে আহবায়ক ও শহিদুল ইসলামকে সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট দুটি কমিটি গঠন করা হয়।
সভায় সকলকে আগামী ২৭ জুন হিজরী নববর্ষ মঞ্চের বর্ষ বিদায় ও বর্ষ বরণ অনুষ্ঠানে যোগ দিয়ে অনুষ্ঠানকে সফল করার আহবান জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ