কর্ণফুলী প্রতিনিধি
 স্বামী-স্ত্রী দুইজন একে অন্যের সহযোগী হয়ে করতেন মাদক ব্যবসা। মাদক সরঞ্জাম, মাদক ও মাদক বিক্রির টাকাসহ তাদের গ্রেপ্তার করে যৌথবাহিনী।
 ১২ জুন বৃহস্পতিবার সকালে উপজেলার চরপাথরঘাটা ইছানগর স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, চরপাথরঘাটা ৮ নম্বর ওয়ার্ড ইছানগর এলাকার মো.শাহেদ প্রকাশ সন্দীপ শাহেদ (৪০) এবং তার স্ত্রী মিনু আক্তার প্রকাশ মিনা (৩৫)।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে যৌথবাহিনী ইছানগর গ্রামে অভিযান চালায় । সেখানে স্বামী-স্ত্রীকে মালামালসহ গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১৬৪ পিস ইয়াবা, ১৮০ গ্রাম গাঁজা ও নগদ ৩ হাজার ৮১০ টাকা পাওয়া যায়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত মাদকসহ তাদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক মামলায় তাদের আদালতে পাঠানো হয়।
শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ