সন্দ্বীপ প্রতিনিধি
প্রধান শিক্ষকদের ২য় শ্রেণি গেজেটেড ‘ পদমর্যাদা (১০ম গ্রেড) প্রাপ্তি উপলক্ষে সন্দ্বীপ উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
৩রা মে শনিবার দুপুরে উপজেলার বে ভিউ গার্ডেনে চৌকাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক রনজিত কুমার ভট্টাচার্য। রহিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসাদ বেগম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি দিদারুল আলম চৌধুরী, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ সভাপতি শেখর দাশ, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসাইন, সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি শামীম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক কশ্যপ সরকার অপু, বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রতন মানিক বসু, জামাল উদ্দিন, কামরুজ্জামান, মহিউদ্দিন শাহাজাহান, রেজাউল করিম, নুরুল হুদা, প্রমুখ পরে নবগঠিত বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি সন্দ্বীপ উপজেলা শাখার নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সন্দ্বীপ উপজেলা শাখার ৩১ সদস্য কমিটি সভাপতি এসএম আইয়ুব আলী (চৌকাতলী সপ্রাবি),সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা ( মধ্যরহমতপুর সপ্রাবি) জামাল উদ্দিন ( পূর্ব মাইটভাংগা সপ্রাবি) হুমায়ুন কবির মুছাপুর সপ্রাবি) ফখরুল ইসলাম খান (পূর্ব মুছাপুর মুস্তাফিজুর রহমান সপ্রাবি)সামসাদ বেগম ( রহিমা সপ্রাবি) রোকেয়া বেগম ( দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান সপ্রাবি) সাধারণ সম্পাদক রেজাউল করিম ( দক্ষিণ পূর্ব মাইটভাংগা সপ্রাবি) সিনিয়র যুগ্ম সম্পাদক মোক্তাদের রহমান ( মধ্য মুছাপুর নীড বাংলাদেশ সপ্রাবি) যুগ্ম সম্পাদক হ্যাপি রাণী রায় ( রহমতপুর অনন্তময় সপ্রাবি) যুগ্ম সম্পাদক কামরুজ্জামান ( বশিরিয়া সপ্রাবি) যুগ্ম সম্পাদক দিলরুবা বেগম( রহমতপুর উত্তর পশ্চিম সপ্রাবি) সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলীমগীর( কালাপানিয়া জগৎ সপ্রাবি), সহ সাংগঠনিক সম্পাদক দিলদার কবির ( উত্তর চর সন্তোষপুর সপ্রাবি) তথ্য ও প্রযুত্তি বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন ( মুছাপুর পূর্ব পাড়া সপ্রাবি) দপ্তর সম্পাদক সানাউল্লাহ ( পশ্চিম বাউরিয়া ভূইয়াবাড়ী সপ্রাবি) সহ দপ্তর সম্পাদক প্রশন্ত কুমার দাশ ( পূর্ব কাছিয়াপাড় সপ্রাবি) অর্থ সম্পাদক মোঃ মোস্তফা ( গাছুয়া ঘাটমাঝির হাট সপ্রাবি) সহ অর্থ সম্পাদক আব্দুল হান্নান ( বাউরিয়া উত্তর পূর্ব সপ্রাবি) ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফ খান, ( দক্ষিণ মগধরা সপ্রাবি) মিয়া ও প্রচার সম্পাদক মহিউদ্দিন ( হারামিয়া সপ্রাবি) সহ মিডিয়া সম্পাদক সৈয়দ আবুল হাশেম ( দ্বীপালো সপ্রাবি) মহিলা বিষয়ক সম্পাদক মিঠু রাণী রায় ( মুছাপুর জুনিয়র অসংলগ্ন সপ্রাবি) সহ মহিলা বিষয়ক সম্পাদক লুসিফাত লায়লা ( মধ্য হারামিয়া নীড বাংলাদেশ সপ্রাবি) সদস্য আজিজুর রহমান ( গাছুয়া একে সপ্রাবি) লিটন চন্দ্র দাশ ( মধ্য কালাপানিয়া সপ্রাবি) আবু ইউছুপ ( উত্তর আজিমপুর সপ্রাবি) কামরুন নেছা ( কার্গিল সপ্রাবি) নারগিস বেগম, (কালাপানিয়া দীর্ঘাপাড় সপ্রাবি) নাছিমা আকতার ( রহমতপুর সপ্রাবি, নয়ন কুমার ( সন্দ্বীপ সপ্রাবি)



