দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুলনা মহানগরীর ২১নং ওয়ার্ড যুবদলের সাবেক সহসভাপতি মানিক হাওলাদার (৩৫) নিহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় খুলনা মহানগরীর পুরাতন রেলস্টেশন রোড রেলওয়ে মসজিদের পেছনে মানিককে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। বিকেলে খুমেক হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত মানিক রেলওয়ে হাসপাতাল রোডের মনছুর হাওলাদারের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে আটক করেছে।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে পুরাতন রেলস্টেশন রোড রেলওয়ে মসজিদের পেছনে মানিক হাওলাদারকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা৷ এ সময় বুকের মাঝখানে এক জায়গায় এবং পেটের বা-পাশের সাইডে এক জায়গায় ছুরিকাঘাতে গুরুতর জখম হন তিনি৷

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ