জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল আলিয়া মাদরাসার ফাযিল স্নাতক সম্মান শ্রেণির উদ্যোগে ইসলামের দৃষ্টিতে যবেহ্ পদ্ধতি ও উপকরণ শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন, আধুনিক বিশ্বে এখন মেশিনের সাহায্যে হালাল পশু যবেহ করার পদ্বতি চালু হয়েছে। তা কতটুকু ইসলাম সম্মত, জানা অতিব জরুরী। যেমন, একের অধিক পশু যদি যবেহ এক সাথে হয়, তাহলে শুরুতে একবার বিসমিল্লাহ সহকারে আল্লাহর নাম বললে তা হালাল হবে। আর যদি পর পর যবেহ হয়, তখন মাত্র একবার বিসমিল্লাহ বললে ঐ পশু হালাল হবেনা। যাবের অর্থাৎ যবেহকারিকে অবশ্যই মুসলমান এবং যবেহ সম্পর্কে উপযুক্ত ধারনা থাকতে হবে। বক্তারা আরো বলেন,অনেক দেশে দেখা যায় পশুকে যবেহর আগে মাথায় আঘাত করে বেহুশ করে, যা শরিয়ত সম্মত নয়, অপ্রাপ্ত, অনভিজ্ঞ ও মানসিক রোগি দ্বারা পশু যবেহ করলে তা হালাল হবেনা। ইসলামের প্রতি আনুগত্য ও যবেহ’র নিয়ম না জানা ব্যক্তিও পশু যবেহ করতে পারবেনা। যবেহের স্থানের জন্য শর্ত হলো যবেহ করার সময় প্রানীর কণ্ঠনালী ও চোয়ালের মাঝখানে যবেহ করতে হবে এবং কমপক্ষে তিনটি রগ কাটা যেতে হবে। সেমিনারে বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপুর্ন আলোচনায় অংশ নেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা হাফেজ সোলাইমান আনসারি, ফকিহ আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান আলকাদেরি,আল্লামা মুফতি কাজি আব্দুল ওয়াজেদ আলকাদেরী। আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগীয় প্রধান মাওলানা মুহাম্মদ জিয়াউল হক রেজভীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,শিক্ষক মাওলানা মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ আল আজহারি,মুহাম্মদ রবিউল আলম,ছাত্রদের মধ্যে লিখিত প্রবন্ধ পাঠ করেন আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ মোজাম্মেল আজিম ত্বোহা, মুহাম্মদ গিয়াস উদ্দিন, মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ।
সর্বশেষ সংবাদ
- ট্রাক থেকে চুরির সময় চোরাইমাল ও সিএনজিসহ ১ আটক
- পতেঙ্গায় চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ ইকবাল হোসের মৃত্যু
- টিআই কাউসারের নেতৃত্বে পতেঙ্গায় অবৈধ গাড়ী আটক
- ৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল


