আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আনোয়ারা মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী অ্যাডভোকেট চুমকী চৌধুরী ।তিনি আনোয়ারার মানুষের সেবা করতে চান।
জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক চুমকী চৌধুরী। চুমকী চৌধুরী একজন দক্ষ নারী নেত্রী। যার নিজস্ব যোগ্যতায় চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ছাড়াও আনোয়ারা উপজেলা শ্রমিক লীগের মহিলা বিষযক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সদস্য।
তাছাড়াও তিনি আনোয়ারা অসহায় দুঃস্থ মানুষদের সহায়তা করে আসছেন নিয়মিত। যার নেতৃত্বে উপজেলার নারী সমাজ আজ জাগ্রত।
আসন্ন ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে সাধারণ ভোটারদের মাঝে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি। তাছাড়া তিনি তার নিজ এলাকা ৭ নং সদর ইউনিয়নে একমাত্র প্রার্থী থাকায় অন্য সবার চাইতে ভোটের মাঠে সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
চুমকী চৌধুরী একটি রাজনৈতিক পরিবারে জন্ম। তার পিতা মৃত আশীষ চৌধুরী আনোয়ারা ৭নং সদর ইউনিয়ন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ (২০০৪-২০০৭ ইংরেজী) সভাপতি, আনোয়ারা ৭নং সদর ইউনিয়ন আওয়ামীলীগ (২০০৪-২০০৭ ইংরেজী) সহ-সভাপতি ছিলেন। তার স্বামী একজন ব্যবসায়ী।
শিক্ষা জীবনে তিনি এলএলবি, এলএলএম করার পরও ক্রিমিনোলজিতে ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী চুমকী চৌধুরী (অ্যাডভোকেট) জানান, আমি ও আমার পরিবার দীর্ঘ দিন থেকে এ উপজেলার সাধারণ মানুষের পাশে আছি। তাই আসন্ন উপচেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে আমাকে নির্বাচিত করবে সাধারণ মানুষ এটাই আমার বিশ্বাস। তিনি আরও বলেন, সমাজের যা কিছু আছে, তা সৃষ্টিতে নারীর অবদান দুই-তৃতীয়াংশ। আর নারীরা দেশ রক্ষার সংগ্রাম এবং জীবন রক্ষার সংগ্রামের সঙ্গে নিজেকে রক্ষার সংগ্রামও করেছে।নারী অধিকার রক্ষায় প্রধানমন্ত্রীর সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচিত হতে পারলে আনোয়ারা উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করার ব্যাপারে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে মাঠে নেমে পড়েছেন তিনি।



