নানা শ্রেণি ও পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও চট্টগ্রাম প্রতিদিনের সাবেক ও বর্তমান সহকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণে আয়োজিত হলো দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পরিবারের ইফতার আয়োজন। এ সময় প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকদের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত চট্টগ্রাম প্রতিদিনের সাবেক সহকর্মীদের উপস্থিতি পরিণত হয় মিলনমেলায়।
বৃহস্পতিবার (২৮ মার্চ) চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের বনজৌর রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা বলেন, ‘কর্মক্ষেত্রে অতীতকে ভুলে যাওয়ার নজির এ সমাজে বহু। আমরা চেষ্টা করেছি সাবেক সহকর্মীদের একত্রিত করতে। আজ সাবেক ও বর্তমান সহকর্মীদের মিলন মেলা সত্যিই ভালোলাগার। আজকের এই ইফতার আয়োজনে সকল ধর্মাবলম্বী মানুষের উপস্থিতি নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের।’
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি ও প্রতিদিনের সংবাদের ডেপুটি এডিটর কাজী আবুল মনসুর এবং সিপ্লাসের প্রধান সম্পাদক আলমগীর অপু।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা আয়োজনে উপস্থিত সকলকে প্রেসক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘মাহে রমজানের এই ইফতার মাহফিল আমাদের সংস্কৃতির অংশ হিসেবে দাঁড়িয়ে গেছে। মুসলমান ও অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে বন্ধন সৃষ্টিতে এই ইফতার মাহফিল একটা বড় ভূমিকা পালন করে। এই এক মাস সিয়াম সাধনার মূল উদ্দেশ্য হলো আমরা কৃচ্ছতা করবো, মানুষের সাথে সহনশীল আচরণ করবো, ব্যক্তিগত ও রাষ্ট্রীয় পর্যায়ে সামাজিক বৈষম্য দূর করার ক্ষেত্রে বাকি এগারো মাস যেন তার প্রতিফলন ঘটে। এই রোজার মধ্যেই এসব নিহিত রয়েছে। সবার মধ্যে যেন ভ্রাতৃত্ববোধ অটুট থাকে আমি সেই আশাবাদ ব্যক্ত করছি।’
চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক বলেন, ‘ধর্মীয় মূল্যবোধ একটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপুর্ণ বিষয়। আলোকিত দেশ গড়তে হলে প্রত্যেক নাগরিকের দেশপ্রেমের পাশাপাশি দরকার ধর্মীয় মূল্যবোধ। আজকের এই ইফতার আয়োজনও ধর্মীয় মূল্যবোধের বিষয়। এমন প্রাণবন্ত ইফতার আয়োজনের জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি।
চট্টগ্রাম প্রতিদিনের সাবেক সহকর্মী গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম প্রতিদিনের সাবেক সহকর্মীরা এ প্রতিষ্ঠানের প্রতি তাদের অবিচ্ছেদ্য ভালোবাসার কথা তুলে ধরেন। সাংবাদিকতার পথচলায় চট্টগ্রাম প্রতিদিনের অনন্য ভুমিকার গল্প শোনান এ প্রতিষ্ঠানের সাবেক সহকর্মী ও সিভয়েস২৪ডটকমের স্টাফ রিপোর্টার শারমিন রিমা।
চট্টগ্রাম প্রতিদিনের সাবেক সহকর্মী জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল আলম বলেন, ‘চট্টগ্রাম প্রতিদিন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই মানুষের মনে স্থান করে নিয়েছে। মানুষের মধ্যে চট্টগ্রাম প্রতিদিনের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। চট্টগ্রাম প্রতিদিনের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।’
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, চৌধুরী হাসান মাহমুদ হাসনি, জহুরুল আলম জসিম, জিয়াউল হক সুমন, মোবারক আলী, শাহেদ ইকবাল বাবু, মো. মোরশেদ আলম, মো. মোর্শেদ আলী, পুলক খাস্তগীর, আব্দুস সালাম মাসুম। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আব্দুল কাদের।
এতে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের কর্মকর্তা সজীব চক্রবর্তী এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস আলম গ্রুপের এস্টেট বিভাগের ব্যবস্থাপক বিমল মিত্র, বিএসপি ফুড প্রোডাক্ট লিমিটেডের চেয়ারম্যান অজিত কুমার দাশ, ম্যাক্স হাসপাতালের পরিচালক মো. জাহাঙ্গীর, শিপিং ব্যবসায়ী ও শিল্পপতি আলী আকবর, থাই ফুডের পরিচালক রুবেল দে, পিটুপির পরিচালক আর্কিটেক্ট মেহেদী ইফতেখার, কবির গ্রুপ ও কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম, পার্কভিউ হাসপাতালের জেনারেল ম্যানেজার তালুকদার জিয়াউর রহমান শামীম, ইপিক হেলথ কেয়ারের হেড অফ কর্পোরেট এন্ড ব্র্যান্ড জহির রায়হান এবং পিটুপির হেড অফ বিজনেস নাজমুল বিন আবেদীন রুবাইয়াত।
এতে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেলা পিপি ইফতেখার সাইমুল চৌধুরী, বিশেষ পিপি এডভোকেট নিখিল নাথ, অতিরিক্ত পিপি দীর্ঘতম বড়ুয়া দীঘু, এডভোকেট মোকাররম হোসেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অভিজিৎ ঘোষ, এডভোকেট মিথুন বিশ্বাস, এডভোকেট সাজ্জাদ, এডভোকেট অজয় ধর, এডভোকেট সুমন দাশ, এডভোকেট সাজ্জাদ হোসেন শিবলু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, লিভার কেয়ার সোসাইটির কর্ণধার ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রেসিডিয়াম সদস্য সুশান আনোয়ার চৌধুরী, ড. মাসুম চৌধুরী, সনাতন বিদ্যার্থী সংসদ উত্তর জেলা সভাপতি ডা. প্রত্যয় চক্রবর্তী, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান নাজিম উদ্দিন চৌধুরী অ্যানেল, গোলপাহাড় মহাশশ্মান কালীমন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ বিসু, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য পঙ্কজ বিশ্বাস, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাধারণ সম্পাদক মো. আব্দুস ছোবহান, সাবেক সভাপতি আলমগীর খালেদ চৌধুরী, স্বেচ্ছাসেবী সংস্থা পরিবর্তন-এর সভাপতি সুনীল শীল ও সাধারণ সম্পাদক যীশু শীল।
এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল হক বাবু, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য মুনির উদ্দিন চৌধুরী, নগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন ফরহাদ ও মো. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ইয়াসির আরাফাত ও নাহিদ হোসেন হেলাল, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আনিসুল ইসলাম, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা এনামুল হক এনাম, যুবলীগ নেতা মো. সোহেল, চট্টগ্রাম নগর ছাত্রলীগ নেতা নুরুল বশর বিপলু, মহসীন কলেজ ছাত্রলীগের নেতা আনোয়ার পলাশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম, সিপ্লাসের প্রধান সম্পাদক আলমগীর অপু, চট্টগ্রাম প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম।
উপস্থিত ছিলেন আজকের পত্রিকার ব্যুরো প্রধান সবুর শুভ, বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত ব্যুরো প্রধান মুহাম্মদ সেলিম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ব্যুরো প্রধান শামসুদ্দিন ইলিয়াস, প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো প্রধান এসএম রানা, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান সাইদুল ইসলাম, চ্যানেল এস-এর বিভাগীয় ব্যুরো প্রধান জামাল হোসেন মঞ্জু এবং দৈনিক পূর্বদেশের বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেল।
সংবাদিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রতিদিন ডিজিটাল ভার্সনের কনসালটেন্ট আনিসুল ইসলাম সাব্বির, প্রথম আলোর সিনিয়র রিপোর্টার গাজী ফিরোজ শিবলী, দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার ঋত্মিক নয়ন, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার রেজা মোজাম্মেল, পূর্ব বাংলার এম. আলী হোসেন, দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার রাহুল দাশ, সমকালের স্টাফ রিপোর্টার শৈবাল আচার্য, বাংলা টিভির সিনিয়র রিপোর্টার বিপ্লব পার্থ , ।
চট্টগ্রাম প্রতিদিনের সাবেক সহকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকোণের এহসানুল হক, বিজনেস স্ট্যান্ডার্ডের শাহাদাত চৌধুরী, সিভয়েসের সাবেক হেড অব নিউজ আলম দিদার, উইমেন ভয়েসের সাজিয়া আফরিন, সাংবাদিক মনসুর নবী, খবরের কাগজের আব্দুস সাত্তার, চট্টগ্রাম খবরের ফারুক মুনির, প্রতিদিনের বাংলাদেশের আবু রায়হান তানিন, কালবেলার আসিফ পিনন, সিভয়েসের শারমিন রিমা, দৈনিক আজাদীর মো. শাহেদ, ঢাকা পোস্টের রহমান মিজান, বার্তা ২৪-এর আনিসুজ্জামান দুলাল, বণিক বার্তার আজিম অনন, অনলাইন টেলিভিশন সিএইচডির রিপোর্টার নিশিতা বড়ুয়া, কুমিল্লা২৪ এর তামজিদ হোসেন লিপু, সিভিএন টিভি ইউএসএর মোহাম্মদ আলী, কবি শ্রাবন্তী বড়ুয়া, সি-প্লাসের সরোজ আহমেদ, সাইফ আজাদ, ইমন হাবিব শফিকউল্লাহ প্রমুখ।
এ ছাড়াও দৈনিক দেশ জনতার বাণীর সম্পাদক জিয়াউল হক, দৈনিক শাহ আমানতের সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, সাপ্তাহিক ইজতিহাদ জসিম উদ্দিন ও প্রফেসার আবদুল বাতেন ।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ আকবরী, পরিচালক অসিত সেন, প্রণব সাহা, এ আর নাছির ও সেলিম চৌধুরী।
ইফতার অনুষ্ঠানের পুরো আয়োজন সমন্বয় করেন দৈনিক আলোকিত চট্টগ্রাম নির্বাহী সম্পাদক বিশ্বজিৎ বণিক।



