চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেছেন ৩০ বছর পূর্বে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে মোস্তফা-হাকিম কলেজ প্রতিষ্ঠা করা হয়। এ ৩০ বছরে হাজার হাজার শিক্ষার্থী আলোধারণ করে দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে। কাল কেয়ামত পর্যন্ত এ কলেজটির মাধ্যমে আলোকিত মানুষ গড়ে উঠার জন্য তিনি আল্লাহর রহমত কামনা করেন। সাবেক মেয়র বলেন, কুলি, কামার, জেলে, ধোপা, শ্রমিক সহ সব শ্রেণি পেশার নাগরিকদের জন্য মোস্তফা-হাকিম কলেজের দরজা খোলা। গরীবের সন্তানদের এইচএসসি থেকে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত লেখাপড়ার সুবিধার্থে ছাত্র-ছাত্রীদের টিউশন ফি মওকুফ, অর্ধমওকুফ সহ নানাভাবে প্রণোদনা দেয়া অব্যাহত থাকবে। আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত উত্তর কাট্টলী আলহাজ¦ মোস্তফা হাকিম বিশ^বিদ্যালয় কলেজে ৩০ বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২৭ মে ২০২৯ খ্রি. শনিবার, দুপুরে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা অডিটরিয়ামে অনুষ্ঠিত অত্র কলেজের ৩০ বর্ষপূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজে গর্ভনিং বডির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহীন আলম। অত্র কলেজের ৩০ বর্ষপূর্তি উপলক্ষে খতমে কোরআনে পাক, খতমে বোখারী শরীফ, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে অত্র কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, কলেজ গর্ভনিং বডির সদস্য ফজলুল কাদের, কাজী মাহবুবুর রহমান, রঞ্জন কুমার সিংহ, লায়লা নাজনিন রব সহ কলেজ পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক মণ্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলাদ ও কেয়াম পরিচালনা করেন মাওলানা সৈয়দ ইউনুছ রজভী। মোনাজাত পরিচালনা করেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা অছিউর রহমান। মোনাজাতে তিনি দেশ, জাতির শান্তি, উন্নয়ন সমৃদ্ধ কামনা এবং হযরত খাজা আবদুল হাকিম শাহ আল মাইজভা-ারী (র.) আলহাজ¦ মোস্তফা খাতুন, এম.এ. তাহের, আলহাজ এম. মনজুর আলম এর পরিবার পরিজনের সুখ শান্তি কামনা করেন। অত্র কলেজের সাবেক অধ্যক্ষ, শিক্ষকম-লী ও ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা মারা গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
সর্বশেষ সংবাদ
- জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার
- ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- Gamification trends at bedste casino uden om rofus
- Gamification trends at bedste casino uden om rofus
- ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস
- কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু
- সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
- বাঁশখালীতে বন্যাদুর্গতদের বাড়ি বাড়ি চট্টগ্রাম জেলা প্রশাসক: দ্রুত টেকসই ঘর নির্মাণের বলিষ্ঠ অঙ্গীকার
- ‘পানি থেকে আলো’ চীন-বাংলাদেশ সবুজ সহযোগিতার নতুন অধ্যায়
- ভাড়া ঘরে মিললো ইয়াবা, পিস্তল ও গুলি, যুবক গ্রেপ্তার



