নগরীর ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে ঐতিহ্যবাহী হালিশহর একাদশ ক্লাবের আন্তঃ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট আজ ৭ মার্চ মংগলবার বিকেলে সিডিএ বালুর মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন স্মৃতি ৪-৩ গোলে জয়লাভ করে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে। আরমান ২টি,মাইন ও জিহাদ ১টি করে গোল করেন। পরাজিত লেখক কামাল আহমেদ স্মৃতির পক্ষে ওয়াহিদ ২টি এবং বদলী খেলোয়াড় সায়েম ১গোল করে ব্যবধান কমান। ডাবল লিগ পদ্ধতিতে খেলার উদ্বোধন করেন সাবেক ফুটবলারদের মধ্যে মোঃ আব্দুল খালেক, ক্লাবের পরিচালক মোঃ আখতার হোসেন, ক্রীড়া সংগঠক মোঃ আবু জাফর বাবু, সাবেক ফুটবলার মোঃ আসলাম। ক্লাবের আহ্বায়ক ও উদযাপন কমিটির সমন্বয়কারী সাংবাদিক মু বাবুল হোসেন বাবলার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বর্তমান প্রজন্মের তারকা খেলোয়াড় আরমান মিয়া, আঃ রহিম, মোঃ মামুন ,ওমর ফারুক। ম্যাচ পরিচালনা করেন রেফারি হোসেন বাবলা, সহকারী মোঃ তামিম ও আরাফাত, সিফাত। কাল(৮মার্চ) বুধবার বিকেলে ২য় ম্যাচে আজকের জয়ী দল অপর টিম২নং শফিউল আলম স্মৃতি সংঘ এর সাথে খেলবে।
সর্বশেষ সংবাদ
- চট্টগ্রামে মন্ত্রী, ডিসি ও পুলিশ সুপার একসাথে দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিলি করলেন
- পে-স্কেল ছাড়াও ১২ থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- রাত জেগে স্ক্রিনে চোখ, ঘুমহীনতার ফাঁদে এক প্রজন্ম: নীরব মহামারি ‘ইনসমনিয়া’
- বাংলাদেশসহ ৭ দেশের জন্য নতুন ভিসা কর্মসূচি চালু করল সৌদি আরব
- ঢাকা মেডিকেলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিলেন প্রধানমন্ত্রী
- ১৫ জুলাই পর্যন্ত বন্ধ বান্দরবানের সব পর্যটনকেন্দ্র
- উত্তর–পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
- প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন
- দেশের ২০ জেলায় বন্যা
- জন্মভূমি মাশহাদে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি


