ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার জন্মভূমি ও শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজা (আ.) মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছে। দীর্ঘ কয়েক দিনের রাষ্ট্রীয় শোক পালনের পর বৃহস্পতিবার লাখো মানুষের উপস্থিতিতে তার শেষ বিদায় সম্পন্ন হয়।
দাফন অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই মাশহাদের প্রধান সড়ক ও আশপাশের এলাকায় জনস্রোত দেখা যায়। শোকাহত মানুষ খামেনির ছবি, ব্যানার ও বিভিন্ন প্রতীকী পতাকা হাতে নিয়ে শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হন। বিশেষভাবে প্রস্তুত করা একটি শববাহী যানবাহনে করে তার মরদেহ ইমাম রেজা (আ.) মাজারে আনা হলে উপস্থিত জনতা আবেগঘন পরিবেশে বিদায় জানান।
খামেনির শেষ ইচ্ছা অনুযায়ী মাজার প্রাঙ্গণেই তার জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। একই সঙ্গে তার পরিবারের কয়েকজন সদস্যকেও সেখানে সমাহিত করা হয়েছে বলে জানা যায়। অনুষ্ঠানে দেশটির রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় অঙ্গনের শীর্ষ ব্যক্তিরা অংশ নেন।সবটুকু জানতে ক্লিক করুন



