এডভোকেট নাছির উদ্দিন
পন্থিছিলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রফিক উদ্দিন ১৯৪৭ সালে সীতাকুণ্ড পৌরসভাস্থ এয়াকুব নগরে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৫ সালের ১২মার্চ এ পৃথিবীর মায়া ছেড়ে চলে যান।১৯৮৬ সালে শিক্ষানুরাগী রফিক উদ্দিনেরএকান্ত উদ্যোগ ও এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় পন্থিছিলা উচ্চ বিদ্যালয়। স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি ভৌগোলিক বিষয়টি খুবই গুরুত্ব দেন। কেননা তখন এলাকায় কোন উচ্চ বিদ্যালয় না থাকায় দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পক্ষে দুরের প্রতিষ্ঠানসমুহে লেখা-পড়া চালিয়ে যাওয়া খুবই কষ্ট সাধ্য ছিল। বিদ্যালয়টি ১৯৮৯ সালে অষ্টম শ্রেনীর একাডেমিক স্বীকৃতি এবং ১৯৯০ সালে নবম শ্রেনীতে পাঠ দানের অনুমতি লাভ করে।১৯৯২ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড,কুমিল্লার অধীনে সর্বপ্রথম এস,এস,সি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাওয়া বিদ্যালয়টি বর্তমানে সীতাকুণ্ডের মনোরম পরিবেশে ধন্য কতেক শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় মর্যাদার আসনে প্রতিষ্ঠিত।শিক্ষানুরাগী রফিক উদ্দিন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।ছোট ছেলে এডভোকেট তৌফিক উদ্দিন জানান দীর্ঘ ৮বছর ধরে বাবা আমাদের মাঝে নেই। পরিবারে বাবার শূন্যতা কোন দিন পূরণ হবার নয়। বাবার শিক্ষা ও সমাজ সেবামূলক কার্যক্রমে আমরা গর্বিত।বড় ছেলে ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জানান, বাবার প্রতিষ্ঠিত বিদ্যালয়ে আমি প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দায়িত্বরত আছি।হে আল্লাহ আমি যেন পেশাগত কার্যক্রমের পাশাপাশি আমার বাবার স্বপ্নের অবশিষ্ট কার্যক্রম সমাধা করে মানুষের মাঝে অমর হয়ে বেঁচে থাকতে পারি।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদ আহমদ জানান দীর্ঘ ৩৫বছরের শিক্ষকতা জীবনের ২৭টি বছর প্রতিষ্ঠাতার সাথে বিদ্যালয়ে কাজ করার সুয়োগ আমার হয়েছে।অত্যন্ত সাদা মনের বিচক্ষণ ও তাৎক্ষনিক সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম এব্যক্তিত্ব এলাকায় শিক্ষার আলো জ্বালিয়ে সমাজকে করেছেন ধন্য। এ কৃর্তিমান ব্যক্তিত্ব মরেও অমর। গত বছর ১৯ ফেব্রুয়ারী বিদ্যালয় হারালো আরেক গুণীজন প্রধান শিক্ষক একরামুল হক ভূঁইয়াকে।আমি শ্রদ্ধার সাথে স্বরণ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।স্থানীয় কাউন্সিলর ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বদিউল আলম জসীম জানান,মরহুম রফিক উদ্দিনের অবদান এলাকাবাসী চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে। শিক্ষা ও সমাজ সেবায় তার গৃহীত কার্যাবলীতে আমরা গর্বিত ।
সর্বশেষ সংবাদ
- জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার
- ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- Gamification trends at bedste casino uden om rofus
- Gamification trends at bedste casino uden om rofus
- ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস
- কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু
- সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
- বাঁশখালীতে বন্যাদুর্গতদের বাড়ি বাড়ি চট্টগ্রাম জেলা প্রশাসক: দ্রুত টেকসই ঘর নির্মাণের বলিষ্ঠ অঙ্গীকার
- ‘পানি থেকে আলো’ চীন-বাংলাদেশ সবুজ সহযোগিতার নতুন অধ্যায়
- ভাড়া ঘরে মিললো ইয়াবা, পিস্তল ও গুলি, যুবক গ্রেপ্তার



