কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লোহাগাড়া উপজেলায় অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা, আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।২৩ ফেব্রুয়ারী  বৃহস্পতিবার  রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের চুনতি ইউনিয়নের চুনতি রেঞ্জ ফরেস্ট অফিসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, কক্সবাজারে পানি সরবরাহের আড়ালে এই চক্রটি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চট্টগ্রাম ও ঢাকায় ইয়াবা পাচার করে আসছিল। গ্রেফতার ব্যক্তিরা হলেন  কাভার্ডভ্যানের চালক ফরিদ মিয়া (২৫) ও হেলপার নূর হোসেন (২৭)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘কাভার্ডভ্যানের তেলের ট্যাংকারের ওপরের অংশে তৈরি করা গোপন চেম্বারে তল্লাশি চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় চালক ফরিদ মিয়ার কাছ থেকে একটি রিভলবার ও ৪০ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ