কক্সবাজার প্রতিনিধি

৭ মাসে ত্রিশ পারা কুরআন মুখস্ত  করলেন কক্সবাজার দারুল আরক্বম মহিলা হিফয মাদরাসার ৯ বছর বয়সী ছাত্রী তাসনিম ইলমা রিজা।

বৃহস্পতিবার ২৫ আগস্ট দুপুরে তার সর্বশেষ সবক শুনেন আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা কক্সবাজারের সভাপতি শায়খ ক্বারী জহিরুল হক এবং মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজী।এরপর সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠান মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

তাসনিম ইলমা রিজা কক্সবাজার সদরের পিএমখালীর মাউজপাড়ার ইমতিয়াজ সোলতান দানুর মেয়ে।শিক্ষিকা আলিমা হাফেজা আজিজা আল হুসনা হানানের সরাসরি তত্তাবধানে তাসনিম ইলমা রিজা ৭ মাসেই পরিপূর্ণ হিফয সমাপ্ত করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ