সাপ উদ্ধার করে ও সাপের খেলা দেখিয়ে সংসারের খরচ যোগান দিতেন দিদারুল আলম। আগে অন্য কাজের সাথে সম্পৃক্ততা থাকলেও গত ৫ বছর যাবত একটি সাপ উদ্ধারকারী সংস্থার সাথে কাজ করে সাপ উদ্ধার ও সাপের খেলা দেখায় সে। দিদারুল আলম একজন বাংলাদেশী। চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম তার। দিদার বিবাহিত। তার ১২ বছর বয়সী এক ছেলে রয়েছে। তারা খুব কষ্টে মানবেতর জীবনযাপন করছেন। দিদার “সিটিজি সেভ স্নেক রেস্কিউ টিম” নামক একটি সাপ উদ্ধারকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সেখানে খুব সামান্য বেতন পেয়ে অনেক কষ্ট করে সংসার চালাতেন তিনি। জানা যায়, উক্ত প্রতিষ্ঠানে দিদারের বেতন ছিল মাত্র ৩০০ টাকা। তবুও হাসি লেগে লাগত যুবকের মুখে। ভালো ব্যবহার দিয়ে মন জয় করে নিয়েছিলেন তার প্রতিষ্ঠানসহ গোটা চট্টগ্রামের।

দিদার চট্টগ্রাম বিভাগ ছাড়াও, ঢাকা বিভাগ, রাজশাহী ও সিলেট বিভাগে কাজ করতে যেত। মোটকথা যেখানেই সাপ ধরার কাজ পেত। সেখানেই সাপের আক্রমণ থেকে মানুষকে বাঁচাতে আর মানুষের আক্রমণ থেকে সাপকে বাঁচাতে এগিয়ে আসত সে। আর এসব সাপগুলোকে বাসা, বাড়ি কিংবা অফিস আদালত থেকে নিরাপদে সড়িয়ে নিয়ে উন্মুক্ত বনে ছেড়ে দিত। গত ৫ বছর হিসাব মতে প্রায় ১ হাজার সাপ উদ্ধারে নিরাপদ বনে ছেড়েছে দিদারুল আলম।

সবমিলিয়ে ভালোই চলছিল বলা চলে দিদারের সংসার। তবে বিপত্তি বাধে অফিস ছুটির পর সাপের খেলা দেখাতে সে চট্টগ্রামের লালখান বাজারে যায়। সেখানে নাজিম নামক এক ব্যক্তির বাড়িতে সাপের খেলা দেখাতে গিয়ে সাপটি বক্স থেকে অনেক দূরে বেড়িয়ে যায়। পরে সাপ দেখে ভয় পেয়ে যায় তারা। এসময় নাজিম দিদারকে লাঠি দিয়ে মেরে রক্তাক্ত করে। দিদার প্রাণে বাচতে পালিয়ে যেতে চাইতে সে আরো উত্তেজিত হয়ে গুলি করে। পরবর্তীতে স্থানীয়রা দিদারকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে যায়। দিদার তখন কোন রকম প্রাণ নিয়ে সাপের বক্সসহ সেই স্থান থেকে পালিয়ে আসেন। এরপর দিদার জানতে পারে সেই বাড়ির মালিক নাজিম তাকে খুন করতে খুজে বেড়াচ্ছে। এরপর সে ভয়ে পাহাড়ে, বনে ঘুরে বেড়ায়। চট্টগ্রাম থেকে চলে যায় সিলেটে। সেখানেও সে পাহাড়ে জঙ্গলে থাকে। এভাবে প্রায় ৪ মাস যাবত ভরপুরে হয়ে ঘুরে বেড়ায় সে। দিদার বেচে থাকতে খরচের যোগান দিতে তখন তার আত্মীয় স্বজন ও পরিচিতদের কাছ থেকেও টাকা নিয়ে কোনরকম বেচে থাকে। তবে গত ১ মাস ধরে তাকে খুজে পাওয়া যাচ্ছে না। সে যেখানেই থাক ভালো থাকবে এমনটাই আশা করে সাপ উদ্ধারকারী তার সহকর্মীরা। সংগ্রামী দিদারের জন্য সবাই দোয়াপ্রার্থী।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ