ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া বিশ্ববিদ্যালয় কলেজের মাঠে নতুন বাইসাইকেলের হাতল ধরে দাঁড়িয়ে ছিল ত্রিশ জন শিক্ষার্থী। তারা যে খুশি তা দাঁড়ানোর ভঙ্গিতেও প্রকাশ পাচ্ছিল। আর বাইসাইকেল যে তারা চালাতে প্রস্তুত এমন দৃঢ়তা ফুটেছিল মুখে। এরা সবাই এ উপজেলার প্রত্যন্ত গ্রামের খেটে খাওয়া মানুষের সন্তান ও ঐ কলেজের শিক্ষার্থী। কলেজের পক্ষ থেকে প্রতি বছরের মতো এ বছরেও কলেজের গরীব ও মেধাবী ৩০ শিক্ষার্থীকে বাই সাইকেল বিতরণ করা হয়। সোমবার (২২ আগস্ট) সকালে কলেজ চত্তরে আয়োজিত বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান। এ সময়ে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ গাজী জসীম উদ্দীন, সহকারি অধ্যাপক মোঃ অমিনুল ইসলাম, শিখা সিকদার, শ্যামল কৃষ্ণ বেপারী সহ বিভিন্ন বিভাগের প্রধানগন।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জমান বলেন, কলেজের পক্ষ থেকে প্রতি বছরই বাই সাইকেল প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় এবছর কলেজ কর্তৃপক্ষ ও কয়েকজন দানশীল ব্যক্তিদের সহযোগিতায় কলেজের গরীব ও মেধাবী ৩০ শিক্ষার্থীকে বাই সাইকেল দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীকে কলেজের পক্ষ থেকে বাই সাইকেল দেয়া হবে। এভাবে মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতার জন্য সমাজের সকলকেই এগিয়ে আসার আহবান জানান তিনি।
সর্বশেষ সংবাদ
- আগস্টেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?
- ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবেন: শিক্ষামন্ত্রী
- শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ডিএল জাতীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান একসাথে সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় পুনঃ অঙ্গীকার করায় সন্তোষ প্রকাশ
- আবদুল কুদ্দুস চৌধুরী চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি
- এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের বৈঠক
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ৮০০ ছাড়ালো
- প্রধানমন্ত্রীর নির্দেশনায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়তে হবে: সালাউদ্দীন আলী
- নিকোটিন পাউচ বাজারজাতকরণে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মা’র
- দুদকের মামলায় ২৫ বছরের সাজা পেলেন ব্যাংক কর্মকর্তা



