জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আরও সহজ ও নাগরিকবান্ধব করতে এবং প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া দ্রুততর করতে একাধিক সংস্কার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জন্মতারিখ সংশোধন থেকে শুরু করে ভোটার এলাকা পরিবর্তন এবং প্রবাসীদের এনআইডি প্রাপ্তির প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আসছে।
মঙ্গলবার (২১ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এসব সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, এনআইডি সংশোধনের ক্ষেত্রে সাধারণ নাগরিকদের হয়রানি কমাতে মাঠ পর্যায়ে ডেলিগেশন বা ক্ষমতা হস্তান্তরের এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে জেএসসি, এসএসসি বা পিএসসির মতো পাবলিক পরীক্ষার সনদ দিয়ে জন্ম তারিখ সংশোধনের আবেদন করলে তা কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে মাঠ পর্যায় থেকেই নিষ্পত্তি করা হবে।
এ ছাড়া, এনআইডি স্থানান্তর বা ভোটার এলাকা পরিবর্তনের আবেদনও অনলাইনে করার সুযোগ চালু করা হচ্ছে। নির্ধারিত সরকারি ফি পরিশোধের মাধ্যমে নাগরিকরা এ সেবা গ্রহণ করতে পারবেন।
এনআইডি নবায়নের ক্ষেত্রেও নতুন ব্যবস্থা আনা হচ্ছে। প্রতি ১৫ বছর পর নবায়নের সময় আবেদনকারীকে একটি নির্ধারিত ফরমে পরিবারের সদস্যদের তথ্য বা ‘ফ্যামিলি ট্রি’ উল্লেখ করতে হবে, যাতে পারিবারিক তথ্যের ধারাবাহিকতা ও সঠিকতা নিশ্চিত করা যায়।সবটুকু জানতে ক্লিক করুন



