গ্রাহকদের জমা টাকার জালিয়াতি ও কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের মামলায় রূপালী ব্যাংক লক্ষ্মীপুরের রামগতি বাজার শাখার সাবেক ব্যবস্থাপক মো. আবদুল মজিদকে ২৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে আরও ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড) এবং অবৈধভাবে অর্জিত ১ কোটি ২৪ লাখ ১৫ হাজার ৫৪৩ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী এই রায় ঘোষণা করেন। রায় প্রদানের সময় আসামি আদালত প্রাঙ্গণে অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আবদুল মজিদ (৪৮) লক্ষ্মীপুর সদর উপজেলার কাফিলাতলি গ্রামের বাসিন্দা।

তের নথি ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে, ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত রামগতি বাজার শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত থাকাকালে আসামি আবদুল মজিদ সাধারণ গ্রাহকদের বিভিন্ন হিসাব নম্বর ও পেনশন তহবিলের মোট ৭০ লাখ ৫৭ হাজার ১৪৫ টাকা কৌশলে ব্যাংকের মূল ভল্টে জমা না দিয়ে নিজে আত্মসাৎ করেন। পরবর্তীতে দুদকের অধিকতর তদন্তে তাঁর বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে সর্বমোট ১ কোটি ২৪ লাখ ১৫ হাজার ৫৪৩ টাকা আত্মসাতের তথ্যপ্রমাণ উঠে আসে। তদন্ত শেষে দুদক তাঁর বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়।সবটুকু জানতে ক্লিক করুন

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ