ঢাকার ছাদজুড়ে উড়ছে নীল-সাদা পতাকা, দেয়ালজুড়ে লিওনেল মেসির ম্যুরাল। দেখে মনে হতে পারে দেশটি আর্জেন্টিনা কিন্তু এটি বাংলাদেশ। যেখানে ফুটবলপ্রেমীরা আবারও দক্ষিণ আমেরিকার এই ফুটবল পরাশক্তির প্রতি নিজেদের অনন্য ভালোবাসা উদযাপন করছে।
এএফপির প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে, ১৭ কোটি মানুষের দেশ বাংলাদেশ কখনোই ফুটবল বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তবুও কয়েক দশক ধরে আর্জেন্টিনার প্রতি এ দেশের মানুষের এক অনন্য আবেগ ও সমর্থন গড়ে উঠেছে। যা বিশ্বকাপের প্রতিটি আসরে নতুন করে প্রকাশ পায়।
রোববার নিউ জার্সিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে ইউরোপ সেরা স্পেনের। সেই ফাইনালকে ঘিরে বাংলাদেশের আর্জেন্টিনা-প্রেম আবারও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচনায় উঠে এসেছে।সবটুকু জানতে ক্লিক করুন


