নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের তে আনাউ এলাকার কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৯টা ১৪ মিনিটে ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার গভীরে সংঘটিত এ ভূমিকম্পের প্রাথমিক মাত্রা ছিল ৬.৩। তবে পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সংশোধন করে ৫.৯ নির্ধারণ করে।

জরুরি ব্যবস্থাপনা সংস্থাটি তাদের বিবৃতিতে জানায়, উপকূলীয় এলাকার বাসিন্দাদের অবিলম্বে কাছের কোনও উঁচু স্থানে বা যত দ্রুত সম্ভব ভেতরের দিকে চলে যেতে হবে। কিছু এলাকায় হয়তো কম্পন অনুভূত হয়নি, তা সত্ত্বেও ক্ষয়ক্ষতি ছড়াতে পারে এমন সুনামির আশঙ্কায় দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়া জরুরি। সিভিল ডিফেন্স থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরবেন না। যানজট এড়াতে সম্ভব হলে হেঁটে, দৌড়ে কিংবা সাইকেলে যাতায়াত করুন। সুনামির প্রথম ঢেউটিই যে সবচেয়ে বড় হবে এমন নয়; এই দুর্যোগ কয়েক ঘণ্টা স্থায়ী হতে পারে এবং সতর্কতা প্রত্যাহার না করা পর্যন্ত বিপদ কাটবে না।সবটুকু জানতে ক্লিক করুন
শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ