১৪৪৩ হিজরি সনের সাদকাতুল ফিতরের হার নির্ধারণে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হবে শনিবার (৯ এপ্রিল)। শুক্রবার (৮ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন এ তথ্য জানিয়েছেন।

ওইদিন সকাল সাড়ে ১১টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশিষ্ট মুফতি ও আলেমদের সমন্বয়ে গঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

গত বছর ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা ও সর্বনিম্ন ৭০ টাকা ছিল। তার আগের বছর ছিল সর্বোচ্চ ১ হাজার ৯৮০ টাকা এবং সর্বনিম্ন ৭০ টাকা।সবটুকু জানতে ক্লিক করুন

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ