স্টাফ রিপোর্টার
দক্ষিণ হালিশহর আব্দুল মাবুদ সওদাগর রোড দোকান মালিক সমবায় সমিতি লিঃ’র নির্বাচিতরা চিটাগাং চেম্বার প্রেসিডেন্ট এম. মাহাবুবুল আলমের সাথে আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এক সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভায় মিলিত হয়।
সমিতির তিনবারের সভাপতি মোঃ ইব্রাহিম খলিল বাদশার নেতৃত্বে বর্তমানে নতুন নির্বাচিতদের কে চেম্বার প্রেসিডেন্টের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়।
মতবিনিময় কালে চেম্বার সভাপতি বলেন, সততার সাথে ব্যবসা পরিচালনা এবং সমিতির দায়িত্বশীল ভূমিকা নিয়ে আগামী দিনে উন্নত দেশ গড়তে নির্বাচিত নেতৃবৃন্দর প্রতি অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন আব্দুল মাবুদ সওদাগর রোড দোকান মালিক সমবায় সমিতির বর্তমান নির্বাচিত সভাপতি মোহাম্মদ আজাদ, সি: সহ-সভাপতি মোঃ আবুল হোসেন, সহ-সভাপতি নাঈম উদ্দিন(রানা),সাঃসম্পাদক- মোঃ আব্দুর রহমান,সহ-সাঃসম্পাদক অনিক দে,অর্থ সম্পাদক মোঃ ইকবাল বাহার,সহ-অর্থ সম্পাদক মোঃ হাসান মুরাদ, সাংগঠনিক সম্পাদক-হৃদয় কুমার দে, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ রবিউল হক সুমন, প্রচার ওদপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম,সদস্য- মোঃ মহিম উদ্দিন ও নজরুল ইসলাম।
নির্বাচিতরা ব্যবসায়ী ঐক্য পরিষদ ও বাদশা-শ্যামল পরিষদের এবং আগামীতে সততার সহিত কাজ করে সমিতির স্বার্থ-উন্নয়ন ,জাতীয়-আঞ্চলিক কর্মকান্ডে সম্পৃক্ত থাকার অঙ্গীকার করেন।
সর্বশেষ সংবাদ
- এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা সরকারের
- বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ,ভরিতে কত?
- স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা আলভীর জামিন
- শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
- আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি
- জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার
- ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- Gamification trends at bedste casino uden om rofus
- Gamification trends at bedste casino uden om rofus
- ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস



