গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৭৭১ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে ৩৪ হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষায় ৫ হাজার ২৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৪৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৮ লাখ ৯৯ হাজার ৮০৩ জন।শুক্রবার (১১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৫৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৬ লাখ ৫৫ হাজার ৯৮১ জন।সবটুকু জানতে ক্লিক করুন



