গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে দেশে এ পর্যন্ত  ২৮ হাজার ৬২৭ জনের মৃত্যু হয়েছে।

এটাই ২০২২ সালে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ৫ ফেব্রুয়ারি ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৩৬ জনের মৃত্যু হয়েছিল।

একই সময়ে ৪৪ হাজার ৪৭১ জনের নমুনা পরীক্ষায় ৯ হাজার ৩৬৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ০৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।সবটুকু জানতে ক্লিক করুন

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ