করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৫৮৭ জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ১৯ হাজার ৭১৪ জনে। এদের মধ্যে মারা গেছেন এক হাজার ৩৫৫ জন।

সোমবার (৩১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৭৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৫৮৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ২১ দশমিক ২২ শতাংশ। শনাক্তদের মধ্যে ৩৯৮ জন নগরের এবং ১৮৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।সবটুকু জানতে ক্লিক করুন
শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ