দেশে করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহতভাবে বাড়ছে। তবে সরকার করোনা প্রতিষেধক টিকাদান কার্যক্রম সফলতার সঙ্গে পরিচালনা করায় হাসপাতালগুলোতে অপেক্ষাকৃত কম সংখ্যক করোনা রোগী ভর্তি হচ্ছেন। মহামারি কবলিত বিশ্বের বিভিন্ন দেশে টিকার ঘাটতি থাকলেও বাংলাদেশে তা নেই। সরকারের হাতে এখনো টিকার ৯ কোটি ডোজেরও বেশি মজুত রয়েছে।
করোনার তৃতীয় ঢেউ চলাকালীন দেশের বেসরকারি হাসপাতালগুলোর প্রস্তুতি সম্পর্কে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) আয়োজিত এক সভায় স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক এসব কথা বলেন।তিনি বলেন, সরকারিভাবে এরইমধ্যে সারাদেশে ৩১ কোটি টিকা কেনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ২৫ কোটি ডোজ টিকা পাওয়া গেছে। ২৫ জানুয়ারি পর্যান্ত সর্বমোট ১৫ কোটি ৬৪ লাখ ১৬ হাজার ৬০৪ জনকে টিকা দেওয়া হয়েছে।সবটুকু জানতে ক্লিক করুন



