ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ ইনষ্টিটিউট এর জন্য নবম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রী ফাওজিয়া ফারজানা তার জমানো টাকা থেকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন। ২২ জুলাই হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী ডাঃ আঞ্জুমান আরা ইসলাম এর নিকট তিনি এই অনুদানের চেক হস্তান্তর করেন। কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জনাব এস এম মোরশেদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ জাহিদুল হাসান, জনাব হারুন ইউসুফ, জনাব খায়েজ আহমেদ ভূঁইয়া, পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, উপ-পরিচালক (নার্সিং) ডাঃ মোঃ লিয়াকত আলী ভ’ঁইয়া, সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ এ কে এম আশরাফুল করিম, হাসপাতালের আজীবন সদস্য জনাব শাহ আলম চৌধুরী প্রমুখ। কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী ডাঃ আঞ্জুমান আরা ইসলাম এই মহতী উদ্যোগের জন্য ফাওজিয়া ফারজানাকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি সমাজের দানশীল ও বিত্তশালী ব্যক্তিবর্গকে উক্ত প্রকল্প বাস্তবায়নে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।
সর্বশেষ সংবাদ
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত


