আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা সদর ইউনিয়নে  নির্বাচনী সহিংসতায় ওমকার দত্ত (৩৮) নামে ১ জন নিহত হয়েছে।  সিংহরা দত্ত বাড়ির নেপাল দত্তের ছেলে সে। বুধবার ৫ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে সিংহরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে ।

জানা গেছে , আপেল প্রতীকের মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলায় আহত হন ওমকার। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, নির্বাচনী সহিংসতায় ১ জন নিহত হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ