ফটিকছড়ি নানুপুর এফ.এ ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য, নানুপুর আজগর আলী পন্ডিত বাড়ী নিবাসী মরহুম আলহাজ্ব আজিজ আহমেদের দ্বিতীয় পুত্র মাষ্টার মুহাম্মদ জালাল আহমেদ (৮০) ২৯ জুলাই বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহী রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে এবং ৭ ভাই সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর ইন্তেকালে গভীর
শোক প্রকাশ করেন নানুপুর এফ.এ ইসলামিক মিশন কমপ্লেক্সের চেয়ারম্যান ও এফ.এ ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ জয়নুল আবেদীন, সেক্রেটারী মাষ্টার মুহাম্মদ আবুল হোসাইন, মুহাম্মদ আনোয়ার উদ্দিন, প্রেস সচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মাদ্রাসার সুপার সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সকলেই মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।উল্লেখ্য, ২৯ জুলাই বৃহস্পতিবার বাদে আসর দক্ষিণ নানুপুর হাজী নেজামত আলী জামে
মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
সর্বশেষ সংবাদ
- জাপানে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- মান নিয়ে আপত্তি, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ
- Полный обзор 1win казино Mobile App: особенности и функциональность
- এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা সরকারের
- বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ,ভরিতে কত?
- স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা আলভীর জামিন
- শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
- আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি
- জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার



