মহাজাগতিক পথচলা নিয়ে প্রামাণ্যচিত্র -র প্রিমিয়ার শো এবং প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই), বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে “আসিফের মহাজাগতিক পথচলা” প্রামাণ্যচিত্রটির প্রিমিয়ার শো এবং ডিভিডি প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
উন্মাদ সম্পাদক ও কার্টুনিস্ট আহসান হাবীবের পরিকল্পনায় এবং মাহবুবুল আলম তারুর গবেষণা ও পরিচালনায় বিজ্ঞান সংগঠন ডিসকাশন প্রজেক্টের কর্মকাণ্ড ও আসিফের বিজ্ঞান বক্তৃতার ওপর নির্মিত হয়েছে এই প্রামাণ্যচিত্রটি।
বিকাল ৫.৩০-এ শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাংষ্কৃতিক মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি।
উল্লেখ্য, ডিসকাশন প্রজেক্ট ১৯৯২ সাল থেকে বিজ্ঞানচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে বিজ্ঞান বক্তৃতার আয়োজন করে চলেছে বাংলাদেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। দীর্ঘ ২৪ বছর ধরে এই কাজটি তারা করে যাচ্ছেন। বিজ্ঞান বক্তৃতাগুলোর লক্ষ্য ছিল, সাধারণের কাছে বিজ্ঞানকে সহজ ও হৃদয়গ্রাহী করে তুলে ধরা।
সর্বশেষ সংবাদ
- জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার
- ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- Gamification trends at bedste casino uden om rofus
- Gamification trends at bedste casino uden om rofus
- ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস
- কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু
- সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
- বাঁশখালীতে বন্যাদুর্গতদের বাড়ি বাড়ি চট্টগ্রাম জেলা প্রশাসক: দ্রুত টেকসই ঘর নির্মাণের বলিষ্ঠ অঙ্গীকার
- ‘পানি থেকে আলো’ চীন-বাংলাদেশ সবুজ সহযোগিতার নতুন অধ্যায়
- ভাড়া ঘরে মিললো ইয়াবা, পিস্তল ও গুলি, যুবক গ্রেপ্তার


